মোটরবাইকে ক্রস কান্ট্রি রাইড করবে দুই তরুণ

সময় ট্রিবিউন | ২১ আগষ্ট ২০২২, ২১:২৮

সংগৃহীত

দেশ এবং দেশের মানচিত্রের প্রতি ভালোবাসা থেকেই দেশ ভ্রমণের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণেই মোটরবাইকে দেশের মানচিত্রের একপ্রান্ত তেঁতুলিয়া থেকে অপরপ্রান্ত টেকনাফ ভ্রমণ করতে যাচ্ছে দুইজন ভ্রমণপিপাসু মানুষ। মমিনুল হক রাকিব এবং তহুরুজ্জামান খান অনিক খুব শীঘ্রই শুরু করবেন তাদের এই স্বপ্ন পূরণের যাত্রা।

রাকিব এবং অনিক দুইজনই রাজধানীর বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্বের শুরু থেকেই তারা স্বপ্ন বুনতে শুরু করেন দেশ ভ্রমণের। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে স্বপ্নবাজ এই দুই তরুণ। 

ভ্রমণের ব্যাপারে জানতে চাইলে রাকিব বলেন, “অপরূপ সুন্দর আমাদেরি এই বাংলাদেশ। নিজের দেশকে নিয়ে গর্ব করতে হলে আগে নিজের দেশের মাটি, মানুষ এবং মানচিত্রের সাথে পরিচয় হওয়াটা বেশ জরুরী। ভ্রমণ মানুষকে নিজেকে চিনতে শেখায়, দেশকে ভালোবাসতে শেখায়। একজন ভ্রমণপিপাসূ বাংলাদেশী হিসেবে আমার জন্য নিজ দেশের মানচিত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে দেখাটা বেশ সৌভাগ্যের। নিজেকে প্রস্তুত করেছি দীর্ঘসময় ধরে এই ভ্রমণের জন্য। আমার বিশ্বাস ভ্রমণ এর মাধ্যমে আমাদের মতো তরুণ প্রজন্মকে মাদক কিংবা অন্ধকার জগতে হারিয়ে যাওয়া থেকে রুখতে পারবো”।

অনিক বলেন, “আমি সত্যিই খুব বেশি এক্সাইটেড এই ভ্রমণের জন্য। এই ভ্রমণের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই তরুণ প্রজন্মের কাছে যে নিজের দেশটা ঘুরে দেখার এটাই দারুণ সময়। দেশ ভ্রমণ মানুষের মনে দেশের প্রতি ভালোবাসা জন্ম দেয়। মোটরবাইকে আমরা এই ভ্রমণটি করছি কারণ মোটরবাইকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়া যায়। আমাদের এই ভ্রমণে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা ই-কমার্স প্রতিষ্ঠান “স্টোলেন” এবং 'দেশসেরা পত্রিকা বিশারদ' খুঁজতে ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতার আয়োজক “ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড” কে ধন্যবাদ জানাই”।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা