পিআইবি'র ৩ দিনব্যাপী সাংবাদিকতায় দুইটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

মোঃ সাজ উদ্দিন, সিলেট | ২১ আগষ্ট ২০২২, ১৮:৩৯

সংগৃহীত

সিলেট জেলার (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ) উপজেলার তৃণমূল পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী (১৮-২০ আগস্ট) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২০ আগস্ট শনিবার বিকাল ৩ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পিআইবি'র প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর মোঃ শাহ আলম সৈকতের পরিচালনায় ও পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, সহ-সভপতি মিনহাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

দুইটি প্রশিক্ষণ কোর্সে চার উপজেলার মোট ৭০ জন গণমাধ্যমকর্মী বুনিয়াদি এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা