ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ: ৭০ জনকে জীবিত উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি | ২১ আগষ্ট ২০২২, ০১:২৬

সংগৃহীত

বরিশালের কালীগঞ্জে ঝড়ের কবলে পড়া 'এম ভি আল ওয়ালিদ-৯ নামের লঞ্চের যাত্রীদের উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

শনিবার (২০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার ( ১৯ আগস্ট) ২ রাত সোয়া ৯ টায় ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট হতে 'এম ভি আল-ওয়ালিদ ৯' নামক লঞ্চ প্রায় ৬০-৭০ জন যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে আনুমানিক রাত সোয়া ১২টায় কালিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে অবস্থিত পন্টুনের পাশে যাওয়ার সময় বৈরি আবহাওয়ার কারনে লঞ্চটি পন্তুনের পাশে অবস্থিত ব্লকের উপর উঠে যায়। বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান কালীগঞ্জ অবগত হলে, দ্রুততার সহিত লঞ্চে অবস্থানরত যাত্রীদের উদ্ধারে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক প্রায় ৬০-৭০ জন যাত্রীকে কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা