দক্ষিণবঙ্গের বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা

এহসান রানা, ফরিদপুর | ২০ আগষ্ট ২০২২, ২২:৫৩

সংগৃহীত

ফরিদপুরে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ব্রাক অডিটিরিয়ামে ফরিদপুর, খুলনা, বরিশাল, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ সহ দক্ষিনবঙ্গের ২১ টি জেলার বাস মালিক গ্রুপ ও শ্রমিক গ্রুপ যৌথভাবে শাহ মো মুকুলের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন জেলার বাস মালিক, শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, বহুল প্রত্যাশিত পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই পরিবহন সেক্টরে নানা সমস্যা শুরু হয়েছে। বিআরটিসি বাস সার্ভিস জেলা টু জেলা এবং ডিপো টু ডিপো চলাচলের অনুমতি থাকলে ও এখন তারা উপজেলা শহরে ও বাস সার্ভিস চালু করেছে। ফলে আমাদের ক্ষতি সাধন হচ্ছে।

মতবিনিময় সভায় এক মত হয়ে দ্রুত বিআরটিসি সার্ভিস উপজেলায় বন্ধ ঘোষণা ও আদালতের রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনে যাবে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। প্রয়োজনবোধে তারা তাদের ২১ টি জেলার পরিবহন সেবা বন্ধ করে দিবে।

অপরদিকে হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রী – হুইলার , ইজিবাইক চলাচল করছে। প্রশাসন এদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না।

বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার আব্দুর রাশেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী করিম গ্রুপের কর্ণধার ওয়াহিদ মিয়া কুটি, মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম মো নাসির সহ ২১ জেলার পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা।

উল্লেখ্য, সভা শেষে এই বৃহত্তর আন্দোলনে শাহ মো মুকুল মিয়াকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা