গলাচিপায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৯ আগষ্ট ২০২২, ০৭:৪৫

সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পৌনে চারটারদিকে। নিহতরা হলেন চরকাজল এলাকার মামুন প্যাদা (৩৮) ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

গলাচিপা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে নদীতে মাছ ধরে বাড়ি ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় মামুন বাড়ির কাছে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার ক্ষেতে কাজ করছিল। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মোস্তফা হাওলাদারেরও মৃত্যু হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চরকাজল ইউনিয়নে মামুন প্যাদা ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের