নারায়ণগঞ্জে বিয়ের ৩ মাস না যেতেই স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মোশতাক আহমেদ শাওন | ১৭ আগষ্ট ২০২২, ০৩:৫১

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ফারজানা বেগম (২৮) নামে এক গৃহবধুকে মসল্লা বাটার পুতা দিয়ে আঘাত করে হত্যা মাথায় করেছে তার স্বামী মো. রুবেল (৩০)।

মঙ্গলবার (১৬ আগসট) ভোর পাচঁটায় ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়েছিলো। এদিকে এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্বামী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত ফারাজানা বেগম লক্ষিপুর জেলার সদর থানার চর ভোতার মৃত নুর নবীর মেয়ে। গ্রেপ্তারকৃত মো. রুবেল লক্ষিপুর জেলার উত্তর চর মার্টিনের মো. হাসানের পুত্র ও ফতুল্লা মডেল থানার পাগলা মধ্য রসুলপুরে হারুনুর রশিদের বাড়ীর ভাড়াটিয়া। সে পেশায় বাস চালক।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানান, তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়। তারপর তারা পাগলা মধ্য রসুলপুরে ভাড়ায় বসবাস করতে শুরু করে। সোমবার নিহতের দুই ভাই পগলাস্থ বোনের বাড়ীতে বেড়াতে আসে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে স্বামী মো. রুবেল ঘুমিয়ে থাকা স্ত্রীর মাথায় ঘরে থাকা পুতা দিয়ে আঘাত করে।

এ সময় স্ত্রী চিৎকার করে উঠলে তার ভাই সহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

তিনি আরো জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা