শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি | ১৫ আগষ্ট ২০২২, ২৩:২১

সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত মো.এমরান হোসেন মুন্না (২৭) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে।

সোমবার (১৫ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা আহমদ উল্যাহ অভিযোগ করে জানান, ৪ বছর আগে প্রেমের সম্পর্কে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে তার ছেলে মুন্না। বিয়ের পর থেকে মুন্নার এবং তাঁর স্ত্রী শিল্পীর সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। ওই পারিবারিক কলহের জের ধরে গত দুই মাস ধরে স্ত্রী, শশুর, শাশুড়ীসহ শশুর বাড়ির লোকজনের সঙ্গে মুন্নার বিরোধ চলে আসছে। দুইদিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় মুন্না। সোমবার ভোর রাতে শশুর বাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে।

আহমদ উল্যাহ জানান, তাঁর ছেলে মুন্না আত্মহত্যা করেনি। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে। সঠিক ময়নাতদন্তের মাধ্যমে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে মুন্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মুন্নার শ্বশুর মোরশেদ আলম মুসার।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
জনপ্রিয় খবর