ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ থেকে ২১ পরিবারকে স্থানান্তর করে নিলেন এমপি মুকুল

মামুন, ভোলা প্রতিনিধি | ১৫ আগষ্ট ২০২২, ১০:০২

সংগৃহীত

ভোলার দৌলতখান পৌরসভার ১ নং ওয়ার্ডে মেঘনার ভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ওপর বসবাসকারী অসহায় ২১ টি পরিবারকে সরিয়ে নিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

শনিবার দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে সরেজমিন পরিদর্শন করে তিনি দ্রুত এ ব্যবস্থা নেন। এসব পরিবারের শতাধিক মানুষকে পৌরসভার ২ নং ওয়ার্ডে দক্ষিণ হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। দৌলতখান পৌরসভার ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে তাৎক্ষনিক ৫ হাজার টাকা ও ১০ কেজি করে চাল দেয়া হয়েছে বলে জানান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপের ফলে সৃষ্ট অতি জোয়ারে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব পরিবারগুলোকে ঝুঁকি এড়াতে দ্রুত আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে এমপি মুকুল জানান। তিনি বলেন, অসহায় মৎস্যজীবি ও শ্রমজীবি এ পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিয়ে পুনর্বাসিত করা হবে।

রবিবার সরেজমিন গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের বারান্দায় ক্লাস করছে। বিদ্যালয়ের একই কক্ষে ৩-৪ টি পরিবারকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এ সময় বিদ্যালয়ে আশ্রয় নেয়া কোহিনুর, বিবি খাদিজা, রফিকুল ইসলাম, শহীদ, সাজু কাজি ও মরিয়ম বলেন, মেঘনার পেডে (পেটে) আমাগ ঘরবাড়ি চইল্লা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাগরে একটা ঘর দিলে আমরা আজীবন হেরে (প্রধানমন্ত্রী) দোয়া করুম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা