রাবির সাথে বিসিএসআইআর’র সমঝোতা স্মারক স্বাক্ষর

আলিম খান ফারহান | ১২ আগষ্ট ২০২২, ২১:২৮

সংগৃহীত

বৃহস্পতিবার (১১ আগস্ট) গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর মধ্যে এক সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিসিএসআইআর’র প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় অন্যদের মধ্যে রাবি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিব ও ক্যারিয়ার কাাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক ড. মনিরা জান্নাতুল কোবরাসহ বিসিএসআইআর পরিচালক ড. সাত্তার ও ড. নাহিদ, ঢাকা ল্যাবের পরিচালক, বিসিএসআইআর চট্টগ্রামের পরিচালক, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, উপ-সচিবসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা তত্ত্বাবধান, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, প্রকাশনা বিনিময়, সেমিনার-সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন, গবেষণাগার ব্যবহার ইত্যাদি করতে পারবে। সেখানে এক সংক্ষিপ্ত মন্তব্যে উপাচার্য বাঙালি জাতির এই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে জাতির এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা