পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১২ আগষ্ট ২০২২, ১৮:৪৯

সংগৃহীত

পটুয়াখালীতে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকলে পটুয়াখালী ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পটুয়াখালী জেলা প্রসাশক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, কোস্ট গার্ড জোনাল কমান্ডার নিজাম উদ্দীন সরদার,জেলা পরিষদ প্রশাসক খলিলুর রহমান মোহন,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর ও প্রকল্প পরিচালক শরীফ মোহাম্মদ তারিকুজ্জামান।

সভায় বরগুনা জেলার পাথরঘাটা,বরগুনা সদর,তালতলী,আমতলী এবং পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালীসহ দুই জেলার মোট ৭ টি উপজেলাকে নিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিকল্পনা সভায় উল্লেখিত ৭ উপজেলার জিওলজি ও হাইড্রলজি,দূর্যোগ ব্যবস্থাপনা,সড়ক-নৌ- বিমান ও রেল নির্ভর যোগাযোগ ব্যবস্থা,কৃষি,বন,পরিবেশ ও ৭ উপজেলার স্ক্রাকচারাল প্লান নিয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা শেষে সুপারিশমালা প্রনয়ন করা হয়।

সভায় পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,পায়রা বন্দরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিষয় ভিত্তিক বিশেষজ্ঞগন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা