জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাকিব হাসান, মাদারীপুর | ১০ আগষ্ট ২০২২, ১৯:০৩

সংগৃহীত

জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল করেছেন। সংগঠনটির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে ইটেরপুল রফিক সুপার মার্কেটে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন তারা। বিক্ষোভ মিছিলটি মাদারীপুর ইটেরপুল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন—রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আর এই দাম বৃদ্ধির কারণে জনগণকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরপর বিদ্যুতের দাম নিয়েও কথা শুনছি। এমন ঘটনা ঘটলে জনগণ ঘরে বসে থাকবে না।

মাওলানা মামুনুর রশীদের পরিচালনায়, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ বেলায়েত আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম , জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আব্দুর আজিজ মল্লিক,ইসলামী আন্দোলন শিবচর থানার সভাপতি হাফেজ মো.জাফর আহমেদ প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা