বঙ্গমাতার জন্মদিনে ৩০ অস্বচ্ছল নারী পেল সেলাই মেশিন

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৯ আগষ্ট ২০২২, ০৮:৫৮

সংগৃহীত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩০ জন অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সোমবার বিকেলে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে ময়নসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সেলাই মেশিনগুলো প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার নেতৃত্বে সকল ক্ষেত্রে আজ নারীরা ভালো করছে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ দেশব্যাপী অসংখ্য অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এ উপহার তখন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যখন এ সেলাই মেশিনগুলো ব্যবহার করে সবাই স্বাবলম্বী হয়ে উঠবে।

এসময় মেয়র আরও জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও ৭০ টি সেলাই মেশিন অস্বচ্ছল নারীদের প্রদান করা হবে। এছাড়া, মা ও শিশুদের সেবায় একটি নগর মাতৃসদন স্থাপন করা হয়েছে। এছাড়া, ব্রাহ্মপল্লীতে এবং গোয়াইলকান্দীতে নগর মাতৃসদন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, নারী নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা