নোয়াখালীতে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি | ৮ আগষ্ট ২০২২, ১৭:০৪

সংগৃহীত

নোয়াখালীতে প্রতি ৫ লিটার অকটেনে ৩১০ মি.লি করে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া ভবিষ্যতে তারা এ ধরনের কর্মকান্ডে জড়াবেনা শর্তে মুচলেকা নেয়া হয়।

রবিবার (৭আগস্ট) জেলার সদর উপজেলার দত্তেরহাট এলাকায় সাজ্জাদ ফিলিং স্টেশনে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দত্তেরহাট এলাকায় সাজ্জাদ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রতি ৫ লিটার অকটেনে ৩১০ মি.লি করে কম পাওয়া যায়। এসময় পরিমাপে কারচুপি করায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও সুধারাম মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা