অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল অর্থ, খাদ্য সহায়তা

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ৮ আগষ্ট ২০২২, ০৫:০৬

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অর্থ ও খাদ্যসহায়তা দেয়া হয়েছে।

রবিবার (৭ আগস্ট) বিকেল পাঁচটার দিকে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ৩০ হাজার টাকা এবং মৃত ছালেহা বেগমের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়৷ পাশাপাশি চারটি পরিবারকে ৩০ কেজি করে চাল এবং তিনটি করে কম্বল দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শহিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু, সংরক্ষিত মহিলা সদস্য সুইটি বেগম।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাতটার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি পরিবারের সাতটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান ছালেহা বেগম (৭০)। গতকাল চারটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছিলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা