চুয়াডাঙ্গায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৮ আগষ্ট ২০২২, ০৫:০১

সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিক শামীম রেজাকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে চুয়াডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর, দর্শনা, কার্পাসডাঙ্গা ও হিজলগাড়ির সাংবাদিক নেতারা অংশ নেন।

সাংবাদিক আতিয়ার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আউয়াল হোসেন, সাধারণ সম্পদক এসএম ওসমান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনিয়মের তথ্য নিতে যান। এসময় কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান সাংবাদিক শামীম রেজাকে আটকে রেখে লাঠিপেটা করার হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই শামীম রেজা দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা