জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সড়ক পরিবহনে ভাড়া বৃদ্ধি

মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২২, ০১:২৭

সংগৃহীত

দেশের বাজারে হঠাৎ জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সড়ক পরিবহনে ভাড়া বৃদ্ধি করেছে স্ব-স্ব সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

৬ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির প্রধান কার্যালয়ে মাহিন্দ্র সমিতির সভাপতি সুমতি রঞ্জন চাকমার সভাপতিত্বে জীপ মালিক সমিতি, পার্বত্য যানবাহন মালিক কল্যান সমিতি, মাহিন্দ্র সমিতি ও সি এন্ড জি সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা পরবর্তী জানানো হয় জেলা সদর থেকে বিভিন্ন উপজেলায় যানবাহনে বর্তমান লোকাল ভাড়ার তথ্য বিবরণ। যেখানে বলা হয়, খাগড়াছড়ি-দীঘিনালা পিকআপ ৮০ টাকা, মাহিন্দ্র ৮০ টাকা, সি এন্ড জি ১০০ টাকা।খাগড়াছড়ি-মহালছড়ি পিকআপ ৮০ টাকা, মাহিন্দ্র ৯০ টাকা, সি এন্ড জি ১২০ টাকা। খাগড়াছড়ি-পানছড়ি পিকআপ ৮০ টাকা, মাহিন্দ্র ৮০ টাকা ও সি এন্ড জি ১০০ টাকা।

এছাড়াও গাড়ি প্যাকেজ প্রতি বাড়ানো হয়েছে খাগড়াছড়ি-সাজেক সড়কের ভাড়া। যেখানে বলা হয়েছে প্যাকেজ প্রতি ভাড়া বেড়েছে পিকআপ ১,৭০০ টাকা, সাফারী গাড়ি ১,৭০০ টাকা, জীপ গাড়ি ১,৭০০ টাকা, মাহিন্দ্র ১,০০০ টাকা ও সি এন্ড জি ১,২০০ টাকা। আগামী ৭ আগস্ট (রবিবার) থেকে উপরে উল্লেখিত ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা