জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: মেয়র টিটু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৬ আগষ্ট ২০২২, ০৩:২৯

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনই একমাত্র সমাধান নয়। বাড়ি নির্মাণের সময় এ ড্রেনগুলো যদি পাইলিং এর মাটি দিয়ে ভরাট করে ফেলি তবে এ ড্রেনগুলো আর কাজে আসবে না। এ জন্য নাগরিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৫ আগষ্ট) সকালে মহানগরীর ১৩ ও ১৬ নং ওয়ার্ডে ৭ কোটি টাকা ব্যয়ে ২ টি ফুটপাতসহ আরসিসি ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন মসিক মেয়র টিটু।

উন্নয়ন কাজের উদ্বোধনকালে মেয়র আরও বলেন, নগরব্যাপী বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান আছে। দ্রুতগতিতে এসব কাজ এগিয়ে চলেছে। ময়মনসিংহ সিটির অবকাঠামো উন্নয়নে চলমান ১৫৭৫ কোটি টাকার প্রকল্প আগামী ২০২৪ সালে শেষ হলে সিটি সড়ক ও ড্রেন অবকাঠামো নির্মাণে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে। উদ্বোধনকৃত কাজগুলোর মধ্যে রয়েছে ২২০০ মিটার দৈর্ঘ্যের ফুটপাত ও ড্রেন।

বদরের মোড় থেকে গার্লস ক্যাডেট কলেজ হয়ে চরপাড়া কালভার্ট পর্যন্ত এবং মিন্টু কলেজ থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড হয়ে পূরবী সিনেমা হল পর্যন্ত আরসিসি ড্রেনসহ ফুটপাত নির্মাণ।

উন্নয়ন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, ১৫,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোখসানা পারভীন কাজল, মসিকের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের