উন্নয়ন কাজে অনিয়ম পেলে ছাড় দেয়া হবে না: মসিক মেয়র

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৫ আগষ্ট ২০২২, ০২:১৫

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, জনগণের অর্থে নির্মিত সড়ক বা ড্রেন নির্মাণে কোন অনিয়ম-অভিযোগ পাওয়া গেলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে মহানগরীর ২৭ নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণের ৪ টি কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, কাজের গুণগত মান রক্ষায় আরও কঠোর হতে হবে। মহানগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উন্নয়ন আপনাদের জন্য। চলমান এসব উন্নয়নকাজ চলাকালে যাতায়াতে সাময়িক অসুবিধা হতে পারে। বৃহত্তর স্বার্থে এ অসুবিধাকে মেনে নিয়ে ধৈর্য্যশীল আচরণ করতে হবে।

প্রায় ২০ কোটি টাকার স্কীমের আওতায় এসব নির্মাণকাজের মোট ব্যয় প্রায় ৭ কোটি টাকা। উন্নয়ন কাজ সমূহের মধ্যে রয়েছে- আকুয়া মঙ্গলবাড়ী রোড থেকে হাবুন ব্যাপারী মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন, আকুয়া মোড়লপাড়া সচিবের বাড়ি থেকে মান্নান নেতার ইটখলা পর্যন্ত রাস্তা, আকুয়া ইসলামী একাডেমি এন্ড কলেজ হতে আমজাদ ব্যাপারীর বাড়ি ও ব্যাংকারের বাড়ি পর্যন্ত ড্রেন। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু অবকাঠামো উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুল হক লিটন, ২৫, ২৬, ২৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, আওয়ামী যুবলীগের সদস্য জিয়াউল হক জিয়া, সদস্য মারুফ হোসেন মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা