নকল মশার কয়েল তৈরির অপরাধে জরিমানা

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ০৫:৪৯

সংগৃহীত

রাজধানীর ডেমরার পাইটি এলাকায় নকল মশার কয়েল তৈরির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই‘র ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান নকল কয়েল ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর ২ টার দিকে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালিয়ে জরিমানা করে। 

সরেজমিন জানা যায়, দীর্ঘদিন যাবৎ ডেমরা থানার পাইটি এলাকায় জনৈক কবির হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গর্জন মশার কয়েল এর ব্রান্ড নকল করে লতা গর্জন নামে মশার কয়েল তৈরি করে অবৈধভাবে বাজারজাত করে আসছেন। এ বিষয়ে গর্জন নামক মশার কয়েলের মালিক পারভেজ আহমেদ বিএসটিআই কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার অভিযান বিএসটিআইএর ভ্রাম্যমাণ আদালত।  

বিএসটিআই‘র ফিল্ড অফিসার শরীফুল ইসলাম জানান, লতা গর্জন নামের একটি মশার কয়েল কারখানায় দীর্ঘদিন ধরে নকল কয়েল তৈরি করে আসছেন এমন অভিযোগের ভিত্তিতে ডেমরা থানার পাইটি এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে জনৈক কবির হাওলাদারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা