সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ০৪:১২

সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি। বাংলাদেশী টাকায় যা ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার বেলা ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক কর্ণেল শাহ মো. ইশতিয়াক বুধবার বিকেল চারটায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা বুধবার সকাল ১১টায় সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলারের কাছে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। পালিয়ে যাওয়া অজ্ঞাত সেই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে চলে যায়। ব্যাগটি তল্লাশি করে তাতে ৮০ হাজার ইউএস ডলার পায় বিজিবি সদস্যরা।

বিজিবি পরিচালক আরো জানান, এই ডলার ভারত থেকে বাংলাদেশে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, ডলারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা