বিজিবির ওয়ান স্যুটার গান-গুলি,  ফেন্সিডিল উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ০৪:০৭

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ১টি ওয়ান স্যুটার গান, ০২ রাউন্ড গুলি ও ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে ৫৯ বিজিবি।

বুধবার (৩ আগস্ট) নিজস্ব তথ্যের ভিত্তিতে রাত ৩.১০ মিনিটে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দাড়ি তেগাছিয়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ১টি ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড গুলি এবং ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।

আটককৃত ওয়ান স্যুটার গান, গুলি ও ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য- ৩৪,০০০/- (চৌত্রিশ হাজার) টাকা। আটককৃত ওয়ান স্যুটার গান, গুলি এবং ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা