ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ৩ আগষ্ট ২০২২, ০৭:১৪

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের এক পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাকিব ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় গড়েয়া মিলনপুর গ্রামের এক পুকুরের পানি থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সাকিব ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন।

অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সাকিব ইসলাম তার বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে আমাদের খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ওই পুকুরের গভীর পানি থেকে সাকিব ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর