রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

এহসান রানা, ফরিদপুর | ৩ আগষ্ট ২০২২, ০৫:২২

সংগৃহীত

ফরিদপুরে খাবার হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে শহরের ঝিলটুলিতে বিভিন্ন রেস্টুরেন্ট ও কফি হাউজে এ জেলা প্রশাসন এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।

অভিযানে মানব স্বাস্হ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশে এবং অবৈধভাবে খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে পালকি রেস্টুরেন্ট ও কফিহাউজ কে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ২ মাসের জন্য সাময়িক বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

প্রতিষ্ঠানটির মালিক হাজির না হওয়ায় আগামী ৭ দিনের মধ্যে অফিসে হাজির হয়ে লিখিত জবাব দিতে নোটিশ প্রদান করা হয়েছে।

এছাড়া ও জনতা ব্যাংকের মোরে মোহাম্মাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের কারখানা সাময়িক বন্ধসহ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম এবং রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিল ।

স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান জানান, তাদের চলমান অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা