চৌদ্দগ্রামে আ’লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ১ আগষ্ট ২০২২, ০৭:৪০

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়ের খোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।

জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মুজিবুল হক এর সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল মান্নান ভূঁইয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইসহাক খাঁন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ. কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, মাহফুজ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ খোকন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জাফর ইকবাল, প্রভাষক নায়িমুর রহমান মাছুম, এ কে খোকন, সাবেক চেয়ারম্যান একরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

এ সময় জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের