কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় বালু উত্তোলন নিয়ে হট্রগোল

নোয়াখালী প্রতিনিধি | ১ আগষ্ট ২০২২, ০৪:০৭

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বালু উত্তোলনকে কেন্দ্র করে হট্টগোল তৈরি হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।  

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, সেতুমন্ত্রীর ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন দীর্ঘ এক মাস ধরে অভিযোগ করে আসছেন তার পার্শ্ববর্তী মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলীর যোসসাজশে মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় একই অভিযোগ তুলে ধরেন রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন।

একপর্যায়ে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলী এ বিষয়ে কথা বলতে গেলে এতে করে দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে তা হট্টগোলে রূপ নেয়। পরে তাৎক্ষণিক বিষয়টি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবাউল আলম ভূঁইয়া বিষয়টি সমাধান করে দেন।  

এ বিষয়ে জানতে বিকেল ৪টা ২৩ মিনিটের দিকে রামপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। একই বিষয়ে জানতে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলীর ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।    

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবাউল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তীতে কথাবার্তা বলে আমরা বিষয়টি সমাধান করে দিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা