নাইক্ষ্যংছড়িতে ২৪ কোটি টাকা ব্যায়ের ১২টি প্রকল্পের শুভ উদ্বোধন

আকাশ মারমা মংসিং, বান্দরবান | ৩০ জুলাই ২০২২, ০৪:৫২

সংগৃহীত

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডি এবং বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে ২৩ কোটি ৯৪ লক্ষ টাকার ১২টি প্রকল্পের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯জুলাই ) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে ও পুরাতন বাসটার্মিনালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

প্রকল্প গুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬ কোটি ৬৫ লক্ষ টাকা, পার্বত্য জেলা পরিষদের ৭কোটি ৭৮ লক্ষ টাকা, এবং এলজিইডির ৯কোটি ১৪ লক্ষ টাকা সহ মোট ১২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

এসব প্রকল্প উদ্বোধন শেষে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাসটার্মিনালে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত সমাবেশে যোগ দেন মন্ত্রী। 

সমাবেশে পার্বত্যমন্ত্রী বলেন,পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ,স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করা আমাদের সকালের কর্তব্য।

এসময় মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরওয়ার, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লু রহমান, বান্দরবান জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা