জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সভাপতিসহ ১৫ জুয়াড়ি আটক

পাবনা প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ০২:৩৬

সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে ১২টার দিকে দেবোত্তর বাজার যুবলীগের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও বরুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল গাফ্ফার (৪৭), মৃত মজির উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৮), রোস্তম প্রামানিকের ছেলে লিটন হোসেন (৩৫), কন্দপপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সজল হোসেন (২৮), মৃত খালেকের ছেলে উকিল আলী (৪০), পলাশ প্রামানিকের ছেলে সাগর প্রামানিক (২০), দেবোত্তর গ্রামের আব্দুস সামাদের ছেলে মিজান আলী (২৭), মৃত ইয়াছিন আলীর ছেলে আবু সাঈদ (৩৭), নাগদহ গ্রামের হারুনর রশিদ মন্ডলের ছেলে বাবুল আক্তার (৪০), মৃত ধলু সেখের ছেলে রফিক উদ্দিন (৪০), চক ধলেশ্বর গ্রামের আনসার আলীর ছেলে ফারক হোসেন (৩৪), মৃত শুকুর আলীর ছেলে আব্দুল মালেক (৩০), বিশ্রামপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আব্দুল হালিম (৫২), সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হিরা হোসেন (৩৫) ও শাহাপুর জাশাদল গ্রামের মৃত মজুর আলীর ছেলে রাজা হোসেন (৩৫)।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজারস্থ উপজেলা যুবলীগ কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৭শ' টাকা ও জুয়াড়ি সামগ্রী উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা