রাজিবপুরে কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে ত্রান বিতরণ 

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর | ২৮ জুলাই ২০২২, ০৪:২১

সংগৃহীত

২৭ জুলাই বুধবার রাজিবপুর উপজেলা ৩ টি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার, সংগীত, আবৃত্তি শিক্ষকের উদ্দ্যেগে শুভসংঘর সার্বিক সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল ১ কেজি ডাল ১ কেজি তেল ১ কেজি চিনি ১ কেজি মুড়ি ও অর্ধশতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার এবং অর্ধশতাধিক কিশোর কিশোরীদের মাঝে বিস্কুট, কেক, চকলেটসহ মোট ৩০০ পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মুন্সিপাড়া ঘাটে কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর, বিলপাড়া, সাজাই আনন্দ বাজার, মোহনগঞ্জ ইউনিয়নের কাদেরর চর, বড়বেড় চর, সোন্যাসী কান্দী, কাচির চর এলাকায়সহ প্রত্যেক এলাকায় নৌকা দিয়ে যেয়ে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানটি আয়োজন করেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জনবল এবং বাড়ি বাড়ি গিয়ে আগে থেকেই তালিকা প্রস্তুত করেন রাজিবপুর উপজেলা শুভসংঘর বন্ধুরা।

বড়বেড় চরের পয়ষট্টি বছরের নুর ইসলাম বলেন আমাগোরে এই চরে বাবা কেউ ত্রান নিয়া আসে না। সবাই শুধু অন্য অন্য চরে দেয়। বানের সময় আমার ঘরটা পড়ে গেছে এহনও ঘর ঠিক করবার পারি নাই এই কষ্টে সময় তোমরা এই প্রথম হামাক খাবার দিলা আল্লাহ তোমাদের ভালো করুক।

ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ হাসান অমিত, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহেল, রংপুর বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলম,সিলেট বিভাগীয় কমিটি সভাপতি এম বাবুল ইসলাম, 

রাজশাহী বিভাগীয় কমিটি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ঢাকা বিভাগের জেন্ডার প্রমোটার সাইফুল ইসলাম।

উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয় অধিদপ্তর কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সি এস নাগেশ্বরী নিহার্রজন বর্মা, অফিস সহকারী মামুনুল করিম, ফিন্ড সুপারভাইজার এনামুল হক ও মমতাজ পারভীন। 

রাজিবপুর উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি শফিকুল ইসলাম সোনা।

উপজেলা শুভসংঘ সভাপতি শহিদুল ইসলাম মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য সাব্বির মামুন, সাধারণ সদস্য শহিদুল্লাহ ফরাজী, শাহাদাৎ হোসেন হিরো, মারুফ হাসান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা