চাটমোহরে বিদ্যুৎস্পর্শে লাইনম্যানের মৃত্যু

পাবনা প্রতিনিধি | ২৮ জুলাই ২০২২, ০৩:৪০

সংগৃহীত

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যান রনি মিয়া (৪৪)'র মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরের আনসার ক্যাম্পের নতুন মিটার লাগানো শেষে বিদ্যুতের খুঁটিতে উঠে অসাবধানতাবসতঃ বিদ্যুতায়িত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত রনি রাজশাহীর পবা উপজেলার ঝুঝকাই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র লাইনম্যান গ্রেট ওয়ান হিসেবে ২০১৩ সালে যোগদান করে দীর্ঘ ৯ বছর যাবত কর্মরত ছিলেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, রনি মিয়া গ্রেট ওয়ান ও লেভেল ওয়ান সাকিবুজ্জামান চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে আনসার ক্যাম্পের নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতা বশতঃ রনি মিয়া বিদ্যুতের খুঁটিতে উঠে এলটি লাইনের স্পর্শে বিদ্যুতায়িত হন। পরে চাটমোহর ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কতব্যরত চিকিৎসক লাইনম্যান রনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের