প্রেম করে বিয়ে, মেনে না নেওয়ায় লাইভে স্বামী-স্ত্রীর বিষপান

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২২, ০৬:০৪

সংগৃহীত

কুমিল্লায় প্রেম করে বিয়ে করার পর পরিবারের লোকজন মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রী দুজনই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (২৫ জুলাই) রাতে জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্বামী সাজ্জাদ ভূইয়া বিজয় আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার ফরহাদ আহমেদ ভূইয়ার ছেলে এবং স্ত্রী নূরুন্নাহার সামিয়া বলরামপুর এলাকার ব্যবসায়ী মাসুদুর রহমানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজ্জাদ ভূইয়া বিজয়ের বাবা ফরহাদ আহমেদ ভূইয়া। তিনি বলেন, আমার ছেলে বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী বলরামপুর এলাকার মাসুদুর রহমানের মেয়ে সামিয়ার। পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করে। 

সামিয়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার পরিবার সে বিয়ে মেনে না নিয়ে বিজয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। ওই মামলায় বিজয় বেশ কিছু দিন জেল খাটার পর আদালতে বিজয়ের সঙ্গে পালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেয় সামিয়া। পরে আদালত বিজয়কে জামিন দিয়ে সামিয়াকে তার বাবার কাছে হস্তান্তর করেন।

এদিকে সামিয়ার পরিবার তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করলে রোববার (২৪ জুলাই) বিজয়ের কাছে চলে আসে সামিয়া।

এ ঘটনার পর সামিয়ার পরিবার তাকে ফোন করে শাসালে তারা উভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পরে সোমবার রাতে ফেসবুকে লাইভে এসে বিস্তারিত ঘটনা তুলে ধরে উভয়ে বিষপান করে। স্থানীয়রা ওদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এখন দুজনই শঙ্কামুক্ত আছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, আমরা খবরটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা উভয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে যেহেতু আদালতে মামলা চলছে, পুলিশের কিছু করার নেই। তবুও আমরা চেষ্টা করেছিলাম সমাধান করার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা