চুয়াডাঙ্গায় সাংবাদিক লাঞ্ছিনার প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৭ জুলাই ২০২২, ০২:০৩

সংগৃহীত

চুয়াডাঙ্গায় সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে। এসময় বক্তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। 

মানববন্ধনে বক্তব্য দেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নূরুন্নবী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরু প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শামীম রেজা দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে তথ্য নিতে যান। এসময় কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান সাংবাদিক শামীম রেজাকে আটকে রেখে লাঠিপেটা করার হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই শামীম রেজা দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা