চুয়াডাঙ্গায় পাটচাষীদের সমস্যা নিয়ে দ্বারস্থ কৃষকজোট

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৭ জুলাই ২০২২, ০২:০০

সংগৃহীত

ভরা মৌসুমে অনাবৃষ্টি এবং জলাধারে পানি না থাকায় বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার পাটচাষীরা। কৃষকদের এ সমস্যা নিয়ে সংসদ সদস্য ও কৃষি বিভাগের দ্বারস্থ হয়েছে চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন কৃষকজোট। মঙ্গলবার সকালে জোটের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যে সোলায়মান হক জোয়ার্দ্দারের সাথে দেখা করে সমস্যা তুলে ধরেন।

চুয়াডাঙ্গা জেলা কৃষকজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী জানান, অনাবৃষ্টির কারণে একদিকে জেলার জলাধারগুলো পানিশূন্য অবস্থায় আছে। অন্যদিকে জেলার পানি উন্নয়ন বোর্ড নদীতে পাট জাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে পাটচাষীরা মহাবিপাকে পড়েছে। আমরা সমস্যা সমাধানের জন্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সাথে দেখা করি। তিনি সমাধানের কোনো পথ দেখাতে পারেননি। পরবর্তিতে আমরা সংসদ সদস্যের সরণাপন্ন হই।

তিনি আরো বলেন, সংসদ সদস্য সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জোটের নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, সহ-সভাপতি বায়েজীদ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু, উন্নয়ন সংস্থা রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও দি এশিয়া ফাউন্ডেশনের ‘চাষাবাদ’ প্রকল্পের সমন্বয়কারী মশিয়ুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা