শুদ্ধাচার পুরষ্কার পেলেন হরিরামপুরের ইউএনও সাইফুল ইসলাম

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) | ২৬ জুলাই ২০২২, ০৪:৩১

সংগৃহীত

মানিকগঞ্জের সাত উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অফিস প্রধান হিসাবে নির্বাচিত হয়ে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

রবিবার (২৪ জুলাই) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের হাত থেকে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ ৩৭ হাজার ২৮০ টাকা পুরষ্কার গ্রহণ করেন তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার নীতিমালা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোর প্রধানদের মধ্যে থেকে ২০২১-২০২২ অর্থ বছরে ৪র্থ থেকে ৯ম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

পুরষ্কার প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, এ পুরস্কার প্রাপ্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল সহকর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ছিল। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা। এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবায় নিয়োজিত থাকবো।

মো. সাইফুল ইসলাম বিসিএস (প্রশাসন) ৩১ ব্যাচের একজন কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০২০ সালের ১০ ডিসেম্বর তিনি হরিরামপুরে যোগদান করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা