বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

এহসান রানা, ফরিদপুর | ২৫ জুলাই ২০২২, ০৫:১২

সংগৃহীত

ফরিদপুরে বিদ্যু ঘাটতি মোকাবেলায় লোড শেডিং সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার।

আলোচনা সভায় বাড়ি ঘর, অফিস-আদালত, স্কুল কলেজেসহ অটোরিক্সা চার্জ ও ব্যক্তিগত পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা এবং বিদ্যুৎ অপচয় রোধ করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা এক এলাকায় অতিরিক্ত লোড শেডিং না দিয়ে পর্যায়ক্রমে লোড শেডিং দেবার পরামর্শ দেন। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকান পাঠ ও শপিংমল বন্ধ রাখতে হবে। নিষেধ অমান্য করলে মোবাইল কোর্ট এর মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।

শপিংমলে অতিরিক্ত বাতিগুলো যাতে না জ্বলে সেদিকেও নির্দেশনা প্রদান করা হয় এবং সকল ধরনের সরকারী অফিস, বাসা বাড়ি শীতাতপ নিয়ন্ত্রীত যন্ত্র পরিমান মত ব্যবহার করার আহবান জানানো হয়।

সভায় উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মো: ইসতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজ্যার মো: আবুল হাসান, ওজোপাডিকো ফরিদপুর এর নির্বাহী প্রকৌশলী মোর্শেদ জামান, প্রবীন শিক্ষাবিদ প্রফেসর শাহজাহানসহ সরকারী-বেসরকারী অফিসের উর্ধতন কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর