শেরপুরের ঝিনাইগাতীতে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মো. রাজন মিয়া, শেরপুর | ২৫ জুলাই ২০২২, ০৪:৪১

সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে মোছা: মিম আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

২৪ জুলাই (রবিবার) দুপুরে ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া বাজারের উত্তর-পূর্ব পার্শ্বে সাঈদ মিয়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

জানা যায়,উদ্ধারকৃত কিশোরী মিম ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছগ্রামের আব্দুল মমিনের কন্যা।

পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, মিম ঘটনার আগেরদিন থেকে নিখোঁজ হয়। আজ রবিবার দুপুরে পথচারীরা ওই পুকুরের কাছে লাশটির পা দেখতে পায়। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতি থানা পুলিশ পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। 

এ বিষয়ে ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরী মিম এর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত বিষয়টি জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর