নোয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | ২৫ জুলাই ২০২২, ০৪:৩৫

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে সড়ক দূর্ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা মো.ইউসুফ (৫৫) মারা গেছেন।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.মাহবুব মোর্শেদ লিটন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

মো.ইউসুফ হাতিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বুড়ির চর শহীদ আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।  

হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.কেফায়েত উল্যাহ জানান, গত ১২ জুলাই সকাল ৭টার দিকে নিজের মাছের প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ স্যারের মোটরসাইকেলের সামনে একটি বিড়াল পড়ে। ওই সময় ব্রেক করলে মোটরসাইকেল নিয়স্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে একই দিন হাতিয়া দ্বীপ কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি।

সোমবার সকাল ৯টার দিকে তাকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা