নারায়ণগঞ্জে বন্ধন বাস থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

মোশতাক আহমেদ শাওন | ২৪ জুলাই ২০২২, ০৯:২১

সংগৃহীত

নারায়ণগঞ্জে বন্ধন পরিবহনের বাসের ভেতর থেকে মো. মোশারফ সরকার নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে আসা বন্ধন পরিবহনের একটি বাসের সামনের সিটে বসা ছিলেন সাবেক এই ব্যাংক কর্মকর্তা। বাসটি নারায়ণগঞ্জ টার্মিনালে এসে পৌঁছালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃত মো. মোশারফ সরকার মুন্সীগঞ্জ সদর থানার হোগলাকান্দি এলাকার লোকমান মাস্টারের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির স্বজনরা এসে নিয়ে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ