কোস্টগার্ডের অভিযানে মাদক বিক্রেতা আটক : বাংলামদ গাঁজা জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | ২৪ জুলাই ২০২২, ০২:৪২

সংগৃহীত

চট্রগ্রামের পালকির চর এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজা ও ২ লিটার বাংলা মদ সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।

শনিবার ২৩ জুলাই দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি স্টেশন সাংগুর একটি টহল দল শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের পালকির চর এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২ লিটার বাংলা মদসহ একজন মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটক মাদক বিক্রেতা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ড পূর্ব জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা