বান্দরবানে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বান্দরবান প্রতিনিধি | ২৪ জুলাই ২০২২, ০০:১০

সংগৃহীত

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকগণের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ জুলাই) সকালে বান্দরবান জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মৎস্য অধিদপ্তর আয়োজনের জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ জানান, রবিবার সকাল থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা,পোনা অবমুক্তকরণ, মাছে ফরমালিন বিরোধী অভিযান, স্কুল-কলেজে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণসহ চাষি সমাবেশ।

তিনি আরো জানান, সপ্তাহব্যাপী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ উদ্বোধন হিসেবে থাকবেন। এছাড়াও বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলার চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর ও জেলা মৎস্য বিষয়ক কনভেনিং সদস্য ও আহ্বায়ক কাঞ্চন জয় তংচঙ্গ্যা উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় বান্দরবান জেলা মৎস্য অধিদপ্তরের উপ সহকারী পরিচালক মো. মামুনুর রহমান, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন, সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন, হিসাব রক্ষক মনি চাকমা, প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজোতিসহ সরকারি কর্মকর্তা ও গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা