ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি সহ চেয়ারম্যানকে আটক করেছে ডিবি

ফরিদপুর ব্যুরো | ২৩ জুলাই ২০২২, ২১:১৩

সংগৃহীত

ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত পৌনে নয়টার দিকে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া নামক এলাকা থেকে ওই চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করা হয়। 

আটক চেয়ারম্যানের নাম শহিদুল ইসলাম মজনু (৪৭) ও তার সহযোগীর নাম সোহেল হোসেন (৩৫)।

 শহিদুল ইসলাম মজনু ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। তার সহযোগী সোহেলের বাড়ি জেলা শহরের বায়তুল আমান এলাকায়। 

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ১ টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর