শিক্ষকদের নিরাপত্তায় আইন করতে হবে: বিএমজিটিএ

নিজস্ব প্রতিবেদক | ২৩ জুলাই ২০২২, ০৬:৩৫

সংগৃহীত

শিক্ষকদের নিরাপত্তায় আইন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।

আজ শুক্রবার সকালে কুমিল্লা হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজ হলরুমে বিএমজিটিএ কুমিল্লা জেলা কমিটির সম্মেলন থেকে সরকারের কাছ এ দাবি করা হয়।

কুমিল্লা জেলা বিএমজিটিএ এর সভাপতি মোঃ গোলাম মোস্তাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিএমজিটিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ।

এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, দেশে শিক্ষকদের উপর প্রতিনিয়ত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। এ গুলো কোন ভাবেই মেনে নেয়া যায় না। এভাবে চলতে থাকলে শিক্ষকেরা মনোবল হারিয়ে শিক্ষা কার্যক্রম থেকে দুরে সরে যাবে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তখন এর দায় সরকারকেই নিতে হবে। তাই শিক্ষকদের নিরাপত্তায় শিক্ষা আইনের বিকল্প নেই।

প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম বলেন, মাদরাসা জনবল কাঠামো ও নীতিমালা দ্রুত সংশোধন করে মাদরাসা প্রভাষকদের ৫০% সহকারী অধ্যাপক ও ১৬ বছর পর সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ।

এ সময়ে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব কে, এম শামীম, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, দপ্তর সম্পাদক এলিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ ।

এ সময়ে নেতৃবৃন্দ সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

পরবর্তীতে বিকেলে বিএমজিটিএ এর ফেনী জেলায় মোঃ হারুনুর রশীদকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য জেলা কমিটি গঠন করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা