হাসাপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি | ২৩ জুলাই ২০২২, ০৫:৪৪

সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে (২৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম মঞ্জুরুল হায়দার জনি (৩৫) উপজেলার মৃত শাহাদাত উল্যাহর ছেলে। সে পেশায় একজন ফার্মেসি দোকানদার।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২০ জুলাই ওই নারী প্রচণ্ড জ্বর নিয়ে আমি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর কেবিনে ভর্তি হয়। এরপর বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বখাটে জনি ওই নারীর কেবিনে যায়। পরে ওই যুবক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হেনস্তা করে ধর্ষণচেষ্টা করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান ভুক্তভোগী পরিবার।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিৎসাধীন নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. তানজিনা হককে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন, ডা. ইকরাম বিন ফারুক ও নার্সিং সুপারভাইজার আয়েশা আক্তার। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন মো.মাসুম ইফতেখার বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনায় চাটখিল উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগের আলোকে চাটখিল থানায় একটি মামলা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা