বান্দরবানে গলায় ফাঁস দিয়ে পরিক্ষার্থীর আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০৬:৫০

সংগৃহীত

লামায় উপজেলায় গলায় ফাঁস দিয়ে রেশমি আক্তার (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থীর লাইনঝিরি মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার ২০২২ এর এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুনারঝিড়ি এই ঘটনাটি ঘটে।

নিহত- রেশমি আক্তার (১৬), সে লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড নুনারঝিরি এলাকার মোঃ আলাউদ্দিন মেয়ে।

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

নিহতের মামা মোঃ রুবেল বলেন, খবর পেয়ে আমি দ্রুত ছুঁটে আসি। ঘরে কেউ ছিলনা। বাবা-মা লাইনঝিরি বাজারে নিজেদের দোকানে ছিল। এসে দেখি আমার ভাগিনী রান্না ঘরের আড়েঁর সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। বিষয়টি লামা থানা ও ইউপি চেয়ারম্যান কে জানানো হয়েছে।

নিহতের বাবা আলাউদ্দিন বলেন, আমরা ঘরে ছিলাম না। কি কারণে আত্মহত্যা করেছে আমরা জানিনা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশের টিম পাঠানো হয়েছে। ঘটনাটি ব্যাপারে পরে বিস্তারিত বলা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা