কুয়াকাটা সৈকতে দেখা মিলেছে বিষধর ইয়োলো-বিল্ড স্নেকের

মোঃ আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০২:২৬

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের দেখা মিলেছে একটি বিষধর ইয়োলো-বিল্ড স্নেকের। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে স্থানীয়রা এটি মৃত অবস্থায় দেখতে পান। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে সাপটিকে উদ্ধার করেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ‘ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এটি ভেসে এসেছে। সাপটির দৈর্ঘ্যে ১ ফুটের বেশি। তবে ঠিক কি কারণে এটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

ওযার্ল্ড ফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ বিষধর। এবং বিশ্বের শুধু সামুদ্রিক সাপদের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ বিষধর সাপ। সাপটি কামড় দিলে বাঁচার আশঙ্কা জিরো পার্সেন্ট। তবে সচারাচর এটি মানুষকে আঘাত করে না। এ সাপের সচরাচর দেখাও মিলে না। এটি সংরক্ষণের চেষ্টা চলছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সাপটি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের মাটিপাচা দিতে বলা হয়েছে। কারণ এটি অনেক বিষধর।’

উল্লেখ্য, গত ১০ জুন সৈকতে একটি জীবিত ইয়োলো-বিল্ড সি স্নেক ভেসে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা