“আমি মায়ের কাছে চলে গেলাম" - সবুজের শেষ চিঠি....

এহসান রানা, ফরিদপুর  | ১৬ জুলাই ২০২২, ২১:২৯

সংগৃহীত

ফরিদপুর শহরের গোয়ালচামট হাউজিং এস্টেটের একটি বাসা থেকে সবুজ(২২) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, সবুজ ঢালি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার বানিয়া গ্রামের আব্দুল হাসেম ঢালির ছেলে।

শুক্রবার(১৫ জুলাই) রাত ১০টার দিকে হাউজিং এলাকার বি-ব্লকের এ্যাড, আওলাদ হোসেনের বাসার দোতলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে সবার কাছে ক্ষমা চেয়ে মায়ের কাছে চলে যাবার কথা লিখে যায় সবুজ। 

আত্নহত্যা করা সবুজের ভাই জসিম ঢালি জানান, বউ বাচ্চা আর ছোট ভাই কে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তারা। রাত ৮টার দিকে বাড়ির মালিকের ছেলে ফোন করে জানায় তারা বাচ্চারা বাইরেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনার বাসার দরজা ভিতর থেকে আটকানো। বাচ্চাগুলো ঘরে ঢুকতে পারছে না। তাছাড়া বাচ্চা গুলোর মা পার্লারে চাকুরি করেন সেও বাসায় নেই। এমন খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে বাসায় ছুটে এসে দরজা ভেঙ্গে ছোট ভায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

সবুজের ভাবি লিজা বেগম বলেন , গত ৪ মাস হলো তার এখানে ভাড়া উঠেছে। ৩ মাস যাবৎ দেবর তাদের সাথেই থাকে। দুপুর ১ টার দিকে দুজনেই খাওয়া করে আমি পার্লারে কাজে চলে যায়। বিকেল ৪টা ১৬ তে আমাকে ফোনে কল করে জিজ্ঞাসা করলো রান্না করতে হবে কি না? আর আপনার আসতে দেড়ি হবে কিনা? এতটুকুই তার শেষ কথা।

দেড় বছর আগে তার মায়ের মৃত্যু হয়েছে। আগে সে একটা ব্যবসা করত। মাথা ব্যাথা ও অসুস্থতার জন্য সে এখন কিছুই করে না বলে জানায় তার পরিবার।

মৃত্যুর আগে লেখা চিঠিতে লিখেছে, " আমি খারাপ তাই চলে গেলাম। সবাই আমাকে মাফ করে দিবেন। আমি জানি না আমার কি হবে। ০১৬০৮,,,,, নম্বরে আমি ওর কাছে ১ লাখ ৬০ হাজার টাকা পাই।ভাই মাফ করে দিবেন। আমি মায়ের কাছে চলে গেলাম", এটাই ছিল তার চিঠির শেষ কথা।

ফরিদপুরের কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার বলেন, ডাইনিং রুমের ফ্যানের হুকের সাথে লাইলন রশি দিয়ে আত্মহত্যা করে সে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এসময় পাশের রুমের ওয়ার্ডড্রপের উপর রাখা নিহতের মানিব্যাগের মধ্যে একটি চিঠি পাওয়া যায়। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর