জীবননগরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোটরসাইকেল লুট : আহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৫ জুলাই ২০২২, ২৩:৫৬

সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। ডাকাতদলের ধারালো অস্ত্রের কোপ ও মারপিটে দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জীবননগর উপজেলার সুটিয়া-বাঁকা সড়কের মাঠে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

আহতরা হলেন, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (৪৪) ও একই গ্রামের মোহাম্মদ মিঠু (৩০)।

আহতরা জানায়, বৃহস্পতিবার রাতে আরিফ ও মিঠু জীবননগর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে সুটিয়া-বাঁকা সড়কের মাঠে ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ ৯৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ সময় প্রতিরোধ করতে গেলে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে আরিফকে কুপিয়ে জখম করে। পিটিয়ে আহত করে সাথে থাকা মিঠুকে। আহত আরিফ বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তার শরীরের বেশ কিছু স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। পূর্ব বিরোধের কারণে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা