মাছ ধরার নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি | ১৫ জুলাই ২০২২, ২০:৪৫

সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ হয়েছে।  

আহতরা হলো উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা সামছুদ্দিন (৩৭)।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডমার চরের দক্ষিণ অংশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।    

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন জেলে বৃহস্পতিবার দুপুরের দিকে একটি মাছ ধরার নৌকা নিয়ে হাতিয়ার বন্ধর টিলা ঘাট থেকে মেঘনা নদী হয়ে বঙ্গপোসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মাছ ধরার নৌকাটি ডমারচর এলাকার মেঘনা নদীর অংশে পৌঁছলে নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে নৌকায় থাকা দুই জেলে আগুনে ঝলসে যায়। ওই সময় পাশে থাকা মাছ ধরার আরেকটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।  

ভুক্তভোগী জেলে রাকিব জানান, তরকারি রান্না করার সময় গ্যাসের চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নৌকায় থাকা তেলে আগুন ছড়িয়ে পড়লে পুরো নৌকা দ্রুত ভস্মিভূত হয়ে যায়। দগ্ধ দুই জেলের শরীরের একাধিক স্থানে পুড়ে গেছে। স্থানীয় ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকার মাঝি গুরুত্বর দগ্ধ বলেও জানান জেলে রাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা