নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে পঁচা চামড়ার স্তুপ, দূর্গন্ধে চরম দূর্ভোগ

মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ | ১৫ জুলাই ২০২২, ০৭:০৯

সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের সাদারদিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ঈদের দিন থেকে অদ্যবদি পর্যন্ত কোরবানীর পশুর চামড়া জড়ো করে স্তুপাকারে রেখে দেয়া হয়েছে।

চামড়ার পঁচা দূর্গন্ধে পথচারিরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যপারে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাছে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের নগর বাসী দাস। তিনি প্রতি বছরই কোরবানীর পশুর চামড়া কিনে এ ব্যস্ততম সড়কের পাশে স্তুপাকারে রেখে দেন। সেগুলো পঁচে প্রক্রিয়াজাত করার উপযুক্ত না হওয়া পর্যন্ত এখানেই স্তুপাকারে পড়ে থাকে। 

ফলে চামড়ার দূর্গন্ধে পথচারিরা চরম দূর্ভোগ পোহান। দূর্গন্ধে এলাকার বাতাস দূষিত হয়ে আশপাশের লোকজন নানা রোগব্যাধীতে আক্রান্ত হয়। পঁচা চামড়া থেকে উঠা মাছি গুলো আশে পাশে বসবাসরত বাড়ী ঘরে প্রবেশ করে খাবারের পাত্রে বসে রোগজীবানু ছড়াচ্ছে। ফলে এলাকাবাসির ভোগান্তির শেষ নেই। 

আঞ্চলিক মহাসড়কে চলাচলরত বিভিন্ন গাড়ীর যাত্রীদেরকেও নাকে মুখে ঠেঁসে রুমাল ধরে এলাকাটি পার হতে হয়। 

রামচন্দ্রদী এলাকার নজরুল জানান, প্রকাশ্যে মহাসড়কে এভাবে চামড়া ফেলে পরিবেশের ক্ষতি করলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। 

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমলে নিয়ে এর প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা