নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ | ১৫ জুলাই ২০২২, ০৫:১৫

সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সাজ্জাদ হোসেন (১৮) নামক এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা বারোটার দিকে পাগলা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজ কলেজ ছাত্র সাজ্জাদ পাগলা নুরবাগের উকিলের বাড়ীর ভাড়াটিয়া শাহিন মিয়ার পুত্র ও হাজী মিছির আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোসল করতে যাওয়া সাজ্জাদের বন্ধুরা জানান, বেলা বারোটার দিকে বুড়িগঙ্গা নদীতে তারা গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তারা সাজ্জাদকে দেখতে পায়না। নদী থেকে সকলেই উপরে উঠলেও উঠে আসনি সাজ্জাদ।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সাজ্জাদের পরিবারের সদস্যদের কে ফোন করে বিষয়টি জানায়। তাদের ধারনা গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে গেছে সাজ্জাদ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধার করা যায়নি। মরদেহ সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ ফাড়ির ইনচার্জ বেলাল হোসেন জানায়, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের