ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা: উপজেলা চেয়ারম্যানের জামিন নামঞ্জুর 

এহসান রানা, ফরিদপুর | ১৪ জুলাই ২০২২, ০০:৫৫

সংগৃহীত

ফরিদপুর জেলার সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা এলেম শেখ এর বাড়িতে হামলায় ভাংচুর ও লুটপাটের মামলায় সালথা উপজেলার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বর সহ ১০ জনের জামিন নামঞ্জুর করে ফরিদপুরের ৬ নং আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুন বাশার।  

বুধবার (১৩ ই জুলাই ) সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।  

উল্লেখ্য , গত ৮ ই জুলাই দিনভর বীর মুক্তিযোদ্ধা এলেম খান ও গোট্টি ইউনিয়নের সভাপতি আবু জাফরের বাড়িতে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত ও ২০/২৫ টি বাড়িঘর ভাংচুর করে। এলেম শেখের বাড়িতে হামলা ও ভাংচুরে গুরুতর আহত হওয়ায় এলেম শেখের স্ত্রী জয়গুন বেগম ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামী করে ৩৬ জনের নামে সালথা থানায় একটি মামলা দায়ের করে। যার নং ৯/২০২২, তাং ০৯/০৭/২২ ইং ও জি আর মামলা ১৩৫/২২।

সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সাধারণ জনগনসহ অন্যান্য ইউনিয়নের জনগনরা গ্রেপ্তারের দাবিতে ১১ ই জুলাই সকালে সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক সালথা এলাকার একাধিক ব্যক্তিরা জানান, প্রভাবশালী একটি মহল ওয়াদুদ মাতুব্বরকে ছাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন । 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর